দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. জিবলু মোল্যা (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিবলু মোল্যা সদর উপজেলার ভিটেসাইর গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাগুরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাগুরা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
এমএস/